আটকরা হলেন, সাবরাং ইউনিয়নের উত্তর নয়া পাড়া এলাকার আবুল কালামের স্ত্রী মাহমুদা খাতুন (৩৫) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. আরাফাত (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
.png)
শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের নয়া পাড়ায় এলাকায় আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় মাহমুদা খাতুনের কাছ থেকে ৬০ হাজার ইয়াবা ও আরাফাতের কাছ থেকে ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা জানান, র্যাব-এর আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যান মর্মে তারা স্বীকার করেন। তারা ও পলাতক আসামিসহ দীর্ঘদিন যাবত অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে এবং টেকনাফ কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন।
র্যাব জানায়, মাদক ব্যবসায়ী ও পলাতক আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দয়ের করা হয়েছে।