[ দেশজুড়ে ]
সাড়ে চার লাখ টাকার মাদকসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হলেন- মানিকগঞ্জের সিংগাইরের পশ্চিম বাস্তা গ্রামের কাউসার ও ধল্লা গ্রামের মো. হানিফ মিয়া।
শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইরের পশ্চিম বাস্তা গ্রামে অভিযান চালিয়ে গতকাল রাত সাড়ে ৭টার দিকে ৫০০ ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেন এসআই মো. ফরহাদুজ্জামান। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য সাড়ে চার লাখ টাকা।
আটক হানিফের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান। তিনি জামিনে বের হয়ে আবারো মাদক ব্যবসায়ীর সঙ্গে যুক্ত হন। আটককৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!