ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে মাদক মামলায় রোহিঙ্গার ৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ১১ জানুয়ারি ২০২৩
চট্টগ্রামে মাদক মামলায় রোহিঙ্গার ৫ বছরের কারাদণ্ড
চট্টগ্রাম আদালত ভবন -ফাইল ফটো

চট্টগ্রামে মাদক মামলায় মো. মফিজ আলম নামে এক রোহিঙ্গা যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন আসামি।

মামলার বিবরণ দিয়ে আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকা থেকে মফিজকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ঐ সময় তার কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী উপ-পরিদর্শক রুপম কান্তি পাল। ২০২১ সালের ২১ নভেম্বর এ মামলায় চার্জ গঠন করা হয়। পাঁচ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় দেন আদালত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!