[ দেশজুড়ে ]
টেকনাফে ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে রোহিঙ্গাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের পুরানপাড়ার মোহাম্মদ মিয়ার ছেলে আব্দুল শুক্কুর এবং উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইয়াকুব আলীর ছেলে মো. ইসমাইল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের পুরানপাড়ায় আব্দুল শুক্কুরের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির মালিকসহ দুইজনকে আটক করা হয়। তাদের হেফাজতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!