[ দেশজুড়ে ]
টেকনাফে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক
আটককৃত রোহিঙ্গা ফারুক- ছবি: সংগৃহীত
কক্সবাজার টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে অস্ত্র ও গুলিসহ আক্তার ফারুককে আটক করেছে পুলিশ।
আটককৃত ফারুক নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মনু খলিফার ছেলে।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম।
তিনি জানান, রোববার গভীর রাতে নয়াপাড়া মৌচনী রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ অভিযান চালিয়ে ঐ রোহিঙ্গা যুবককে আটক করে।
এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়। অস্ত্রসহ আটক রোহিঙ্গাকে অস্ত্র আইনে মামলা দিয়ে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!