শনিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের একই ক্যাম্পের বাসিন্দা হাকিম আলীর ছেলে। অভিযুক্তের নাম শওকত উল্লাহ।
স্থানীয়দের বরাতে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক জামাল পাশা বলেন, শওকতের সঙ্গে জোবায়েরের ভাতিজির প্রেম চলছিল। শনিবার সকালে প্রেমিকার সঙ্গে দেখা করতে আসেন শওকত। বিষয়টি জানতে পারেন প্রেমিকার চাচা জোবায়ের। এ নিয়ে শওকতের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শওকতের কাছে থাকা ছুরিকাঘাতে জোবায়ের আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত শওকতকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
.png)