ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্রসহ ৬ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ৪ জানুয়ারি ২০২৩
টেকনাফে অস্ত্রসহ ৬ রোহিঙ্গা ডাকাত আটক
আটককৃত ছয় রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ ছয় রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. মহিউদ্দিন।

আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আমিন, একই ক্যাম্পের মোহাম্মদ হাশেমের ছেলে মোহাম্মদ কানিজ, উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোসেন আহমদের ছেলে মোহাম্মদ ইব্রাহিম, একই ক্যাম্পের সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ আরিফ, নূর হাকিমের ছেলে মো. মাহমুদুর রহমান ও বালুখালী ১৪ নম্বর ক্যাম্পের সৈয়দ আহমেদের ছেলে মো. নবী হোসেন।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. মহিউদ্দিন বলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে নাফ নদীর মোহনায় মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতদল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। এ সময় টের পেয়ে টেকনাফের দিকে পালানোর চেষ্টা করে ডাকাতরা। একপর্যায়ে ধাওয়া দিয়ে নাফ নদীর খড়ের দ্বীপ থেকে ছয় ডাকাতকে আটক করেন কোস্টগার্ড সদস্যরা।

Advertisement

এরপর দ্বীপটিতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ১২টি দেশীয় বন্দুক, চারটি ম্যাগজিন, ৪৫০টি গুলি, ৩৬টি গুলির খোসা, চারটি রামদা, ২০ হাজার ইয়াবা, ২১ বোতল বিদেশি মদ, ৫৫১ ক্যান বিয়ার, ডাকাতির কাজে ব্যবহৃত পোশাক, ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!