ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা দুর্বৃত্তের গুলিতে আহত যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ৩ জানুয়ারি ২০২৩
রোহিঙ্গা দুর্বৃত্তের গুলিতে আহত যুবকের মৃত্যু
ছবিতে মোহাম্মদ রফিক

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার এক মাস পর মোহাম্মদ রফিক নামে এক যুবক মারা গেছেন।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ফাঁড়ির পরিদর্শক সুরেস চন্দ্র। এর আগে, রোববার বিকেলে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের নিজ ঘরে তার মৃত্যু হয়। মৃত রফিক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আবু তাহেরের ছেলে।

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ফাঁড়ির পরিদর্শক সুরেস চন্দ্র বলেন, গত ১ ডিসেম্বর রাত ১১টার দিকে রফিককে দুর্বৃত্তরা পাহাড়ে নিয়ে মারধর ও গুলি করে। ঐ সময় তিনি গলা, মুখসহ বিভিন্ন স্থানে আঘাত পান। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে নয়াপাড়া আইপিডি হাসপাতালে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি কিছুদিন সেখানে ভর্তি ছিলেন। একটু সুস্থ হলে রফিক আবার রোহিঙ্গা ক্যাম্পে চলে যান। রোববার বিকেলে তার মৃত্যু হয়।

Advertisement

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!