ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, গ্রেনেড উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৫, ৭ জানুয়ারি ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, গ্রেনেড উদ্ধার
উদ্ধারকৃত অবিস্ফোরিত গ্রেনেড

কক্সবাজারের উখিয়ায় গোলাগুলিতে মো. নুরুন্নবী নামে এক রোহিঙ্গা ‍যুবক আহত হয়েছেন। এ সময় একটি গ্রেনেড উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার উখিয়ার ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৩৯ ব্লকে এ ঘটনা ঘটে। আহত নুরুন্নবী একই ক্যাম্পের মোহাম্মদ কাশিমের ছেলে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পের বি-৩৯ ব্লকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ১০-১২ জনের দুটি গ্রুপ। বেশকিছু সময় ধরে গোলাগুলি চলে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নুরুন্নবীকে উদ্ধার করেন এপিবিএন সদস্যরা। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে অবিস্ফোরিত একটি গ্রেনেড উদ্ধার করা হয়।

Advertisement

গুলিবিদ্ধ যুবককে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!