ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ৫ জানুয়ারি ২০২৩
টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আব্দুল আমিন নামে ২৫ বছর বয়সী এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম। এর আগে, বুধবার টেকনাফ পৌর শহরের কে কে পাড়া বাজারের একটি মার্কেটের সামনে থেকে আমিনকে আটক করা হয়।

আটককৃত আব্দুল আমিন টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল গাফফারের ছেলে।

Advertisement

ওসি মো. আব্দুল হালিম জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌর শহরের কে কে পাড়া বাজারের একটি মার্কেটের সামনে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক আব্দুল আমিনকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!