বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। মামলায় রোহিঙ্গা ক্যাম্পের নবী হোসেন বাহিনীর প্রধান মো. নবী হোসেন ও সদস্য গুলিবিদ্ধ মোহাম্মদ নবীকেও আসামি করা হয়েছে।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ৬ জানুয়ারি বিকেলে উখিয়ার ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩৯ ব্লকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ১০-১২ জনের সন্ত্রাসী দল। এতে গুলিবিদ্ধ হন মোহাম্মদ নবী। পরে তার ঘর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। নবী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
.png)
ওসি আরো বলেন, রোববার রাতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩ জনের নামসহ অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঐ মামলায় মোহাম্মদ নবীকে গ্রেফতার দেখানো হয়েছে।