ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮, ৯ জানুয়ারি ২০২৩
উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে মো. সেলিম নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। শনিবার রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত সেলিম বালুখালী ক্যাম্পের বি-ব্লকের আব্দুস সোবহানের ছেলে। তিনি একই ক্যাম্পের পরিচালনা কমিটির নেতা ছিলেন।

Advertisement

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার গভীর রাতে সেলিমকে ঘর থেকে ডেকে নেয় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ সময় এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!