[ দেশজুড়ে ]
মেহেরপুরে হেরোইনসহ মাদক কারবারি আটক
প্রতীকী ছবি
মেহেরপুর পাঁচ গ্রাম হেরোইনসহ মনিরুজ্জামান ওরফে মুঞ্জু নামে এক মাদক কারবারিকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা শহরের দাশাপাড়া এলাকায় মঞ্জুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মুঞ্জু গাংনী উপজেলা শহরের পোস্ট অফিসপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মনিরুজ্জামান মঞ্জু একজন এলাকার শীর্ষ মাদক কারবারি। তিনি হেরোইন বিক্রির জন্য নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত মঞ্জুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!