ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে অস্ত্র-হেরোইনসহ যুবক আটক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ২ জানুয়ারি ২০২৩
জামালপুরে অস্ত্র-হেরোইনসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়িতে রান্না ঘরের লাকড়ির নিচ থেকে অস্ত্র ও হেরোইনসহ সাব্বির হোসেন শান্ত নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। আটক শান্ত ওই গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের পুত্র।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৪, ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান।

তিনি জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি দল গতরাতে শান্তকে আটক করে। পরে আটককৃত শান্তর স্বীকারোক্তিতে একই গ্রামের তার অপর সহযোগী আহসান হাবিব রনির বাড়ি থেকে বালুর নিচে পলিথিনে মোড়ানো একটি ওয়ান শুটারগান, একটি বিদেশি অস্ত্র, একটি কিলিং চেইন, দুইটি ১২ বোর শিসা কার্তুজ, একটি মোবাইল সেট ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। হেরোইনের আনুমানিক মূল্য ১ লাখ পঞ্চাশ হাজার টাকা।  

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন জেলার বিভিন্ন স্থানে মাদক ও অস্ত্র ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মামলা দায়রের পর তাকে সরিষাবাড়ী থানায় পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!