সোমবার বিকেলে পরিবেশ অধিদফতর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক রুবেল মাহমুদ জামালপুর জেলায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে জামালপুর সদর উপজেলার মেসার্স আলিফ ব্রিকসকে পাঁচ লাখ টাকা, মেসার্স মদিনা ব্রিকসকে পাঁচ লাখ টাকা, মেসার্স জনতা ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স কাকলী ব্রিকসকে তিন লাখ এবং সরিষাবাড়ি উপজেলার মেসার্স তানিম ব্রিকসকে চার লাখ ও মেসার্স ঝুমুর ব্রিকসকে তিন লাখসহ মোট ২৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় পরিবেশ অধিদফতর, জামালপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া জামালপুর জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করে। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদের পরিবেশবান্ধব ইট তৈরির নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ।
.png)