ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাঁচ অবৈধ ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ২৯ নভেম্বর ২০২২
পাঁচ অবৈধ ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরে পাঁচটি অবৈধ ইটভাটায় দিনভর অভিযান পরিচালনা করে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে এগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর গাজীপুরের সদস্যরা।

মঙ্গলবার শ্রীপুর উপজেলার লতিফপুর এলাকায় এ অভিযানে নেতৃত্ব পরিবেশ অধিদফতর, সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এবং গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নয়ন মিয়া।

মো. নয়ন মিয়া জানান, ইটভাটাগুলোর মধ্যে লতিফপুর এলাকার মেসার্স কেবিএম ব্রিকসকে চার লাখ টাকা, মেসার্স এলবিএম ব্রিকসকে চার টাকা, মেসার্স এলবিএম ব্রিকস-২ কে চার লাখ টাকা, মেসার্স এবিএম ব্রিকসকে চার লাখ টাকা এবং মেসার্স মদিনা ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে এস্কেভেটর মেশিন দিয়ে ভেঙে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!