[ দেশজুড়ে ]
বগুড়ায় চার ফার্মেসিকে জরিমানা, সিলগালা ১
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এলাকায় চারটি ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় আরেকটি ফার্মেসিকে সিলগালা করা হয়।
বুধবার বিকেলে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ইফতেখারুল আলম বলেন, শজিমেক হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় আলিফ ফার্মেসিকে চার হাজার, মিন্টু মেডিকেল স্টোরকে চার হাজার, খান ফার্মেসিকে চার হাজার ও শততা ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশি দামে ওষুধ বিক্রি করায় দিশাত ফার্মেসিকে সিলগালা করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!