[ দেশজুড়ে ]
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা গুনলো দুই ফার্মেসি
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীর পরশুরামে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শামসাদ বেগম অভিযান পরিচালনা করেন।
সৈয়দ শামসাদ বেগম জানান, বেশ কিছুদিন যাবত পরশুরামের ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে বুধবার পৌর শহরের মেইন রোড ও হাসপাতাল রোডের ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শুরু হলে অনেক ব্যবসায়ী ফার্মেসি বন্ধ করে পালিয়ে যান।
এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে বিসমিল্লাহ মেডিসিন কর্নার ও মেডিসিন সেন্টারকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
.png)
অভিযানে পরশুরাম মডেল থানার পুলিশ পরিচালনায় সহযোগিতা করে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!