ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে ৪০ কোটি টাকা প্রতারণা মামলার পলাতক আসামি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ১০ নভেম্বর ২০২২
জামালপুরে ৪০ কোটি টাকা প্রতারণা মামলার পলাতক আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আসামি

জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ কোটি টাকার প্রতারণা মামলার পলাতক আসামি আকবর হোসেনকে গ্রেফতার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার ঢাকার উত্তরা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর।

গ্রেফতারকৃত আকবর হোসেন দেওয়ানগঞ্জ পৌর শহরের বানিয়ানীর পূর্বপাড়া গ্রামের সোনা উল্লাহর ছেলে।

Advertisement

জানা গেছে, প্রতারক আকবর হোসেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল বাজারে যুমুনা বহুমুখী সমবায় সমিতি গঠন করেন। নানা প্রলোভন দিয়ে সমিতির সদস্যদের কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকা হাতিয়ে নেন।

এক পর্যায়ে সদস্যরা টাকার চাপ দিলে আকবর হোসেন দুই বছর আগে নিজ গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরে আকবর হোসেনের নামে চেক জালিয়াতির ৩টি মামলা ও প্রতারণার কারণে ৫টি মামলাসহ মোট ৮টি মামলা হয়। আকবর হোসেন আদালতে আত্মসর্মপণ না করায় ৮টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়।  দীর্ঘ দিন প্রচেষ্টার পর দেওয়ানগঞ্জ মডেলা থানা পুলিশ বৃহস্পতিবার ঢাকার  উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, গ্রেফতারের পর আকবর হোসেনকে আদালতে সোর্পদ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!