[ দেশজুড়ে ]
কলাপাড়ায় হেরোইনসহ যুবক আটক
প্রতীকী ছবি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ১২ পিস ইয়াবা এবং ১৮ গ্রাম হেরোইনসহ রনি হাওলাদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দর থেকে তাকে আটক করা হয়। আটককৃত রনি বরগুনা জেলার ফুলঝুড়ি এলাকার বাসিন্দা। তিনি আলীপুর মৎস্য বন্দর এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!