ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ১ জানুয়ারি ২০২৩
মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক অভিযানে হেরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার বেলা ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরুন্ডি গ্রামের তেজেন্দ্র চন্দ্র দাসের ছেলে চিত্ত চন্দ্র দাস, পশ্চিম দাশড়ার হরেন্দ্র চন্দ্র রাজবংশীর ছেলে রবি চন্দ্র রাজবংশী, মন্তাজ উদ্দিনের ছেলে মো. কহিনুর ইসলাম এবং বেতিলা গ্রামের কাজী সুন্নতের ছেলে মো. কাজী শরিফ।

জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে উপজেলার বড় সুরুন্ডি গ্রামে পৃথক অভিযান চালিয়ে ৪৫ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য চার লাখ ৫০ হাজার টাকা।

Advertisement

ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃতরা একাধিক মাদক মামলার আসামী। তারা এর আগেও মাদকসহ ধরা পড়েছেন। আদালত থেকে জামিনে বের হয়ে আবারো একই কাজ করছেন। শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!