সোমবার রাতে সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন সদর উপজেলার চরমত্ত এলাকার মৃত সবদর আলীর ছেলে মো. আতাউর রহমান, একই এলাকার মৃত খোয়াজ উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন, একই উপজেলার উচিুটিয়ার ঝুকুরিয়া এলাকার মৃত ছামির হাসানের ছেলে সাব্বির হাসান, আব্দুল বাতেন মিয়ার ছেলে খোকন মিয়া, ঘিওর উপজেলার চর বাইলজুরী এলাকার মনির খান এবং সাটুরিয়ার রাইল্যা মধ্যপাড়ার মৃত নছিমুদ্দিনের ছেলে মো. সৈয়দ আলী।
.png)
জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন >>> ফ্লাইওভার থেকে পড়ে প্রাণ গেল মানসিক প্রতিবন্ধীর
তিনি জানান, সোমবার রাতে সদর উপজেলার উচুটিয়া ও চরমত্ত এবং সাটুরিয়া উপজেলার কামতা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে আদালতে একাধিক মাদক মামলা চলমান আছে। জামিনে এসে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছেন তারা। আটকদের বিরুদ্ধে সদর ও সাটুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।