আটক যুবকের নাম হান্টু মণ্ডল (৩৩)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার তাতারপুর ফৌজদার পাড়ার মৃত মেজমান মণ্ডলের ছেলে।
শুক্রবার বিকেলে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানান।
.png)
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের হরিশপুর কেন্দীয় বাস টার্মিনালে মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-৫। এ সময় গুড়ের কার্টনের ভেতরে অভিনব কায়দায় হেরোইন পরিবহন করছিলেন হান্টু মন্ডল। খবর পেয়ে তার থেকে ২১০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব-৫। তিনি গুড়ের কার্টুনের মধ্যে ১৪ কেজি ডাল ও ১৪ পিস খেজুরের পাটালি গুড়ের মধ্যে হেরোইন পাচার করছিলেন। সেখান থেকেই ২১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে নাটোর থানায় সোপর্দ করা হয়েছে।