ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ১৪ ডিসেম্বর ২০২২
মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় পৃথক অভিযানে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখন্ড গ্রামের মো. মজনু মিয়ার ছেলে মো. আল আমিন, কাফাটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে মোশারফ হোসেন মোশা, সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের মো. মনির উদ্দিনের ছেলে মো. হানিফ মিয়া এবং গোলড়া পশ্চিমপাড়ার মো. মোজাফ্ফার আলীর ছেলে মো. শামীম হাসান।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ৫১ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

Advertisement

ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, পৃথক দুইটি অভিযানে ৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য পাঁচ লাখ ১০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!