ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে হেরোইনসহ যুবক গ্রেফতার 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ৩ ডিসেম্বর ২০২২
মানিকগঞ্জে হেরোইনসহ যুবক গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে হেরোইনসহ মো. সোহাগ হোসেন এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা ডিবি ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন। এর আগে, একইদিন বিকেল ৪টার দিকে সদর উপজেলার পালড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সোহাগ মানিকগঞ্জে সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালড়া গ্রামের মো. সহিজ উদ্দিন ওরফে সহিদ মিয়ার ছেলে।

ডিবি ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানাধীন বেতিলা মিতরা ইউপির পালড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পালড়া গ্রামের জনৈক সহিজ উদ্দিন ওরফে সহিদের বসত বাড়ির উঠান হতে মো. সোহাগ হোসেনকে পাঁচ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া হেরোইন উদ্ধারের ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!