মানিকগঞ্জে লাখ টাকার হেরোইনসহ আটক ২
মানিকগঞ্জে এক লাখ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার দুপুর ১টার দিকে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন (নিরস্র) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
অঅটককৃতরা হলেন, মানিকগঞ্জ সদর থানার বৈতবা ( মেঘ শিমুলিয়) গ্রামের মো. হানু ব্যাপারীর ছেলে মো. মাদু ওরফে রাজা ও গুরখী (জাগির) গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জসিম উদ্দিন।
.png)
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মানিকগঞ্জের বৈতরা ( মেঘ শিমুলিয়) গ্রামের মো. মাদু ওরফে রাজা মিয়ার বসতবাড়ি থেকে রাজা মিয়া ও মো. জসিম উদ্দিনকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য এক লাখ টাকা।
তিনি আরো জানন, আটককৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা করা হবে।