[ দেশজুড়ে ]
রংপুরে হেরোইনসহ আটক ২
হেরোইনসহ আটককৃতরা-ছবি ডেইলি বাংলাদেশ
রংপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার (২ এপ্রিল) সকালে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল মহানগরীর কোতোয়ালি থানার শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করে।
এ সময় বিশেষ কায়দায় রক্ষিত মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্সের ভেতর থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন রাজশাহী চাপাইনবাগঞ্জের মো. আনোয়ার হোসেন ও মো. সাদিউর হক।
.png)
বিষয়টি নিশ্চিত করে রংপুর র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করেছে এবং সংশ্লিষ্ট থানায় আটককৃতদের হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!