[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে চার লাখ টাকার হেরোইনসহ আটক ৭
আটককৃত ৭ মাদক কারবারি- ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের সাটুরিয়ায় চার লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় ৭ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- খোকন চন্দ্র দাস, সঞ্জয় হালদার, মিজানুর, মো. চাঁন মিয়া, বিজয় দাস, মো. জহিরুল ইসলাম মিয়া ও মো. সোহেল রানা।
মঙ্গলবার জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাটুরিয়া থেকে ৭ জনকে আটক করা হয়। ঐ সময় তাদের কাছ থেকে ৪২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য চার লাখ ২০ হাজার টাকা।
সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!