ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে হেরোইনসহ আটক দেবর-ভাবি 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮, ১০ জুন ২০২২
মেহেরপুরে হেরোইনসহ আটক দেবর-ভাবি 
হেরোইনসহ আটককৃত দেবর-ভাবি-ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে শামীম খান ও শাহনাজ বেগম নামে দুই মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

শামীম খান মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া আব্দুর রহমানের ছেলে ও শাহনাজ একই এলাকার রায়হান খানের স্ত্রী। সম্পর্কে তারা দেবর-ভাবি।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি’র এসআই বিশ্বনাথ সরকার,এ এস আই মাহাতাব সহ সঙ্গীয় ফোর্স স্টেডিয়াম পাড়ায় অভিযান চালান। এ সময় শামীম খান ও শাহাজকে আটক করার পর তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।

Advertisement

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার কুন্ডু জানান, আটককৃতরা যৌথভাবে হেরোইন ব্যবসা চালাচ্ছে বিষয়টি নিশ্চিত হয়ে একযোগে তাদের বাড়িতে অভিযান চালানো হয়।

তিনি আরো জানান, শামীম খাঁ’র বিরুদ্ধে আরো ৫টি মাদক মামলা বিচারাধীন আছে। এছাড়া শাহানাজ বেগমের স্বামী রায়হান খাঁ মাদক আইনের মামলায় জেলহাজতে রয়েছেন। স্বামী জেলে থাকলেও স্ত্রী শাহানাজ বেগম দেবর শামীম খাঁর সঙ্গে হেরোইন সহ অন্যান্য মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!