[ দেশজুড়ে ]
১৩ লাখ টাকার হেরোইনসহ দুইজন আটক
আটককৃত দুই মাদক ব্যবসায়ী- ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলে ১২ লাখ ৮০ হাজার টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধারকৃত হেরোইনের ওজন ১২৭ গ্রাম। যার আনুমানিক মূল্য ১২ লাখ ৮০ হাজার টাকা।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়ার মো. আহাদুলের ছেলে মো. জাহাঙ্গীর ও আব্দুস সামাদের স্ত্রী মোছাম্মাৎ বেগম।
.png)
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, রাবনা বাইপাস এলাকার নিটল সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে আহাদুল ও মোছাম্মাৎ বেগমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১২ লাখ ৮০ হাজার টাকা।
আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন এ র্যাব কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!