ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেরোইন নিয়ে পুলিশের জালে ‘সুন্দরী’ কুলসুম

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ২৬ মার্চ ২০২২
হেরোইন নিয়ে পুলিশের জালে ‘সুন্দরী’ কুলসুম
গ্রেফতার কুলসুম আক্তার

গাজীপুরে ৯৩০ পুরিয়া হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়েছেন ২৯ বছর বয়সী কুলসুম আক্তার ওরফে সুন্দরী কুলসুম।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে টঙ্গীর নোয়াগাঁও কেরানিরটেক বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কুলসুম একই বস্তির বাসিন্দা। তিনি চিহ্নিত মাদক সম্রাজ্ঞী।

স্থানীয়রা জানায়, সোহেল রানার ছত্রচ্ছায়ায় সহযোগীদের নিয়ে কেরানিরটেক বস্তিতে মাদকের আস্তানা গড়ে তোলেন কুলসুম। তাকে ধরতে এর আগেও অভিযান চালায় পুলিশ। কিন্তু পুলিশ আসার আগেই পালিয়ে যেতেন তিনি। অবশেষে শুক্রবার রাতে পুলিশের জালে আটকা পড়েছেন তিনি।

Advertisement

টঙ্গী পূর্ব থানার ওসি জাভেদ মাসুদ জানান, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে টঙ্গীর নোয়াগাঁও কেরানিরটেক বস্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় ৯৩০ পুরিয়া হেরোইনসহ কুলসুমকে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলসুমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আরো একটি মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!