ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ৩

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ২৩ এপ্রিল ২০২২
সাড়ে ৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ৩
গ্রেফতারকৃত তিন মাদক কারবারি- ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে সাড়ে ৫ লাখ টাকার হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি ‍পুলিশ। শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মানিকগঞ্জ সদর উপজেলার কান্দাপৌলী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো. রকি, চামটা খাসড়াকুড়ি গ্রামের মো. সিরাজের ছেলে মো. আলতাফ হোসেন, গিলণ্ড গ্রামের আক্কাছ মোল্লার ছেলে মো. ফারুক মোল্লা।

জেলা ডিবি পুলিশের পরির্দশক (নিরস্ত্র) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের বেউথা এলাকায় অভিযান চালিয়ে বেউথা ব্রিজ সংলগ্ন মাছের আড়তের সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ মো. রকিকে গ্রেফতার করা হয়। একইদিন আরেকটি অভিযানে সদর থানার চামটা খাসড়াকুড়ি এলাকা থেকে মো. আলতাফ হোসেন ও মো. ফারুক মোল্লাকে গ্রেফতার করা হয়। ঐ সময় তাদের কাছ থেকে ৪৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের দাম আনুমানিক ৫ লাখ ৪০ হাজার টাকা।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে আগের একাধিক মামলা বিচারাধীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!