ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে গাঁজা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী ধরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ১৫ মার্চ ২০২২
সিরাজগঞ্জে গাঁজা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ৩৫ কেজি গাঁজা ও ১৬১ গ্রাম হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়। 

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান। 

আটককৃতরা হলেন, তাড়াশ উপজেলার কাউরাইল উত্তর পাড়ার মৃত সেকেন্দার শেখের ছেলে আব্দুল মজিদ শেখ, রায়গঞ্জের আব্দুর রহমানের ছেলে তরিকুল ইসলাম, রাজশাহী জেলার কুমুরপুরের এজাজ হোসেনের ছেলে রাজ, গোদাগাড়ীর মমতাজ হোসেনের ছেলে বেলাল, চাঁপাইনবাবগঞ্জ জেলার মান্নানের ছেলে খাইরুল ইসলাম, বগুড়ার শেরপুর ঢেপুয়া গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে মাহবুবুর রহমান।

Advertisement

আরো পড়ুন: বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমানের যুদ্ধজয়ের গল্প

সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার সলঙ্গার দেওভোগ গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ তারিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।

অপরদিকে, উল্লাপাড়া সলঙ্গার রামারচর বাজারে অভিযান চালিয়ে ১৬১ গ্রাম হেরোইনসহ মো. আব্দুল মজিদ শেখ ও মো. রাজকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ও নগদ ৩ হাজার ১শ’ টাকা জব্দ করা হয়।

তাড়াশের খালকুলা থেকে ৮ কেজি গাঁজাসহ বেলালকে আটক করা হয়। এ সময় তার থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়।

সলঙ্গার বড়ইতলা মোড়ে অভিযান চালিয়ে ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ খাইরুল ইসলাম ও মাহবুবুর রহমানকে আটক করা হয়। এ সময় তাদের থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল, নগদ ৩৮ হাজার টাকা ও ১টি ডিজিটাল পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর উদ্ধারকৃত আলামতসহ নিজ নিজ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!