[ রাজধানী ]
যাত্রাবাড়ীতে ৩০৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্রেফতার মো. আল-আমিন। ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩০৩ বোতল ফেনসিডিলসহ মো. আল-আমিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
আরো পড়ুন>>> দলবেঁধে ধর্ষণের অভিযোগ, ওসিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
.png)
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করে বলেন, এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আল-আমিন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন।
তিনি বেশ কিছুদিন যাবত যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানীতে মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!