জানা যায়, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীর সঙ্গে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে তাদের পূর্ব পরিচিত রাব্বি নামের এক যুবক ওই ছাত্রীর মোবাইল ফোনে কল দিয়ে তাকে বাসা থেকে ডেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেয়। এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে পালাক্রমে রাতভর ধর্ষণ করে রাব্বি, রনি, নাছির ও খান বোডিংয়ের ম্যানেজার চাঁনমিয়া।
পরেরদিন সোমবার সকাল ১০টায় মেয়েটি বাসায় গিয়ে তার মায়ের কাছে ঘটনা জানায়। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা ঝালকাঠি সদর থানায় এসে অভিযোগ দায়ের করেন। এর পরপরই অভিযান চালিয়ে পুলিশ ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে।
.png)
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় অভিযুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।