ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোটি টাকার হেরোইনসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ৯ মার্চ ২০২২
কোটি টাকার হেরোইনসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
হেরোইনসহ আটককৃত ৩ মাদক ব্যবসায়ী, ছবি ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১’শ গ্রাম হেরোইনসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৯ মার্চ) বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ইউনিক ডিজিটাল হসপিটাল এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছে থাকা ঐ হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ১০ লাখ টাকা বলেও জানিয়েছেন র‌্যাব।

শীর্ষ তিন মাদক ব্যবসায়ীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের ফুলকুড়ি সিএমবি ঘাট আতাউর চেয়ারম্যান এর বাসার ভাড়াটিয়া মো. আব্দুস সাত্তারের স্ত্রী মোছা. ফুলেরা বেগম ওরফে আঁখি বেগম, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক গ্রামের মুক্তার আলীর ছেলে মো. সোলেমান আলী ও একই জেলা, উপজেলা আর গ্রামের মো. সাদিকুল ইসলামের ছেলে মো. মামুন আলী।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডের ইউনিক ডিজিটাল হসপিটাল এর সামনে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ও মাদক ক্রয়-বিক্রির এর কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!