সিরাজগঞ্জে ৬০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী ধরা
সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় ৬০ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৬০৯ গ্রাম হেরোইনসহ আলামিন হক নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-১২ সদস্যরা।
বুধবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল সলঙ্গা থানার সিআরবিসি এলাকার রুবাইয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। এ সময় প্রায় ৬০ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৬০৯ গ্রাম হেরোইনসহ আলামিন হক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১২।
আরো পড়ুন: মাদরাসার টয়লেট থেকে নতুন বই উদ্ধার
.png)
আটক আলামিন হক রাজশাহীর গোদাগাড়ী থানার মাটিকাটা মল্লিকপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বুধবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন র্যাব ১২-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা করে আসছিলেন বলে আসামি স্বীকার করেছেন। আটকের সময় তার মোবাইল এবং টাকা জব্দ করেন র্যাব সদস্যরা। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।