বুড়িচংয়ে ১১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে খারেরা এলাকা থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কবির হোসেনকে আটক করেছে পুলিশ।
বুড়িচং থানার (ওসি) আলমগীর হোসেন জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজার খারেরা পূর্বপাড়া এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে আবুল হাসেমের পরিত্যক্ত একটি ঘরে বিপুল পরিমাণ গাঁজা রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) বিনোদ দস্তিদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালানা করে ৫৫টি স্কচটেপ মোড়ানো গাঁজার প্যাকেট করে উদ্ধার করে।
এ সময় ১১০ কেজি গাঁজাসহ একজন ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বাড়ি বাকশীমূল ইউনিয়নের খারেরা পূর্বপাড়া এলাকায়।আটককৃত কবির হোসেন আব্দুল আলীমের ছেলে।
.png)
১১০ কেজি গাঁজা উদ্ধারের খবর শুনে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার সঙ্গে সঙ্গে বুড়িচং থানাতে চলে আসেন। তখন তিনি জানান,এর আগেও বুড়িচং থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে ব্যাপক ভূমিকা রেখেছে। ভবিষতে মাদক অভিযানে আরো জোরদার করা হবে এবং অভিযান চলমান থাকবে।
বুড়িচং থানার উপ পরিদর্শক (এসআই) বিনোদ দস্তিদার জানান, আটককৃত আসামিকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।