আটক যুবক রৌমারী উপজেলার খেওয়ারচরের নুর ইসলামের ছেলে।
মঙ্গলবার ভোরে খেওয়ারচর আর্ন্তজাতিক সীমানা পিলারের নিকট তাকে আটক করা হয়।
.png)
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ বলেন, একটি টহলদল খেওয়ারচর এলাকা থেকে হাফিজুর রহমান নামের যুবককে মাদকসহ আটক করে।
রৌমারী থানার ওসি দিলওয়ার হাসান ইনাম জানান, আটক যুবককে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।