[ দেশজুড়ে ]
হবিগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফুল মিয়া আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফুল মিয়াকে আটক করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার গাজীপুর ইউপির ইতরতলী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের উড়ার টিলার আনু মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, ফুল মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে উপজেলার সীমান্ত এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এরই জেরে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!