[ দেশজুড়ে ]
চাঁদপুরে ২৫ কেজি গাঁজাসহ দুইজন আটক
গাঁজাসহ আটক দুইজন
চাঁদপুর সদরের চান্দ্রা ইউপিতে ২৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা গ্রামের মনির গাজী ও শরিফ গাজী। বৃহস্পতিবার দুপুরে চান্দ্রা ইউপির পশ্চিম বাখরপুর গাজী স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।
ইউপি চেয়ারম্যান খান জাহান আলী পাটোয়ারী বলেন, পশ্চিম বাখরপুর গাজী স্কুলের সামনে থেকে এক বস্তা গাঁজাসহ দুইজনকে আটকে করে স্থানীয়রা। খবর পেয়ে আমি পুলিশকে জানাই। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়।
.png)
সদর থানার এসআই পলাশ বড়ুয়া জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!