বহুল আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামি দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও রুবেলের ভাগ্নে জুয়েল ব্রাহ্মণকান্দার মৃত মনসুর মোল্যার ছেলে। তার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানা ও ঢাকার সাভার থানায় হত্যা, অস্ত্র মামলা ও মাদক আইনে হাফ ডজনেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে।
ফরিদপুরের ডিআইওয়ান আবু নাইম জানান, গোয়েন্দা পুলিশের ওসি রাকিবুল ইসলামের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের ব্রাক্ষ্মণকান্দা এলাকা হতে ভাগ্নে জুয়েলকে ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
.png)
আরো পড়ুন: নির্যাতনে ফারিয়ার মৃত্যু, রূপালির দগ্ধ লাশ সুপারি বাগানে
গ্রেফতার ভাগ্নে জুয়েল ফরিদপুরের মাদক সম্রাজ্ঞী শাহেদার মেয়ে ফারজানা ওরফে ফারজুর প্রথম স্বামী। ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর ফারজু ও জুয়েলকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, নয় রাউন্ড তাজা গুলি, একটি চাপাতি, দুটি ধারালো চাকু ও ১১৫ ইয়াবাসহ গ্রেফতার করে র্যাব। তার আগে ২০১৭ সালের ৫ অক্টোবর সাভার থানার হেমায়েতপুরে অভিযান চালিয়ে সুগন্ধা হাউজিং থেকে টিভিএস বাবু ও ভাগনে জুয়েলকে ২টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ গ্রেফতার করে র্যাব।
গত ৭ মার্চ ইয়াবা ও মাদকসহ মাদক সম্রাজ্ঞী শাহেদাকে দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়। এরপর গত ১৮ মার্চ শুক্রবার মাদক সম্রাজ্ঞী শাহেদার মেয়ে ফারজুর স্বামী মইন ও তার দুই সহযোগীকে ৫শ ইয়াবাসহ গ্রেফতার হয়।