[ দেশজুড়ে ]
মেহেরপুরে ৬২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
ফেনসিডিলসহ আটককৃত মাদক ব্যবসায়ী-ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষীনারায়ণপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৬২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী নিহাজ মন্ডলকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে তাকে আটক করা হয়।
আটককৃত নিহাজ মন্ডল গাংনী উপজেলার সীমান্তবর্তি খাসমহল গ্রামের কাদের মন্ডলের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-২, গাংনী ক্যাম্পের কমান্ডার তারেক আল বান্না বলেন, গোপন সংবাদের মাধ্যমে খবর আসে গাংনী উপজেলার লক্ষীনারায়ণপুর গ্রাম এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের দলটি অভিযান চালায়। উদ্ধারকৃত আলামত ও আটককৃতকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!