[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ আটক এক
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে হেরোইনসহ আজহারুল ইসলাম ওরফে জ্যোতি (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
বুধবার বিকেলে র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ভুঁইয়া জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদরের পোলাডাঙ্গার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি জানান, এ সময় ৫৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তবে অভিযান টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৫৮ লাখ ৫০ হাজার টাকা।
.png)
সহকারী পরিচালক আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসায় জড়িত। পালিয়ে যাওয়া অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এসবি/এমআরকে
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!