রোববার দুপুরে উপজেলার বানেশ্বর-চারঘাট সড়কের শিশিতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফরমান আলী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয়দের বরাত দিয়ে জেলা ডিবি পুলিশের ওসি আব্দুল হাই জানান, দুপুরে শিশিতলা এলাকা থেকে ইউপি সদস্য ফরমান আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
.png)
ডিবি পুলিশের এ কর্মকর্তা আরো জানান, ফরমান আলী নিয়মিত মাদক সেবন করেন। তবে তিনি মাদক ব্যবসার জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।