[ দেশজুড়ে ]
মেহেরপুরে হেরোইনসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে পাঁচ গ্রাম হেরোইনসহ মহিবুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার বিকেলে সদর উপজেলার হরিরামপুর গ্রামের স্কুল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মহিবুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। হেরোইন উদ্ধারের ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!