ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ২

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২২
মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ২
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার দুপুরে মানিকগঞ্জের ডিবি ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. উবায়দুল্লাহ এবং পৌর এলাকার আঙ্গারিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে মো. শরীফ।

ডিবি ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা সিংগাইরে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সিংগাইরের আঙ্গারিয়া এলাকা থেকে মো. উবায়দুল্লাহ ও মো. শরীফকে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য এক লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!