ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোটি টাকার হেরোইনসহ ২ নারী আটক

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ১০ সেপ্টেম্বর ২০২২
কোটি টাকার হেরোইনসহ ২ নারী আটক
আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরের মিঠাপুকুরে এক কেজি ১১২ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

শুক্রবার রাতে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ি উপজেলার উজানপাড়া বাইপাস এলাকার গোলচেহেরা বেগম এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারী এলাকার রোজিনা বেগম।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকা অভিযান চালিয়ে এক কেজি ১১২ গ্রাম হেরোইনসহ দুই নারীকে আটক করেন। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

Advertisement

তিনি আরো জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান তারা দীর্ঘদিন ধরে রাজশাহী থেকে প্রতি সপ্তাহে হেরোইন নিয়ে রংপুরে এসে বিক্রি করেন। তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!