ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৌরীপুরে হেরোইনসহ যুবক আটক

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ১২ আগস্ট ২০২২
গৌরীপুরে হেরোইনসহ যুবক আটক
হেরোইনসহ আটককৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে হেরোইনসহ আরাফাত চৌধুরী টগর নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকার মিলনের দোকানের ভেতর থেকে তাকে আটক করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে হেরোইন সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. আরাফাত চৌধুরী টগরকে রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকার মিলনের দোকানের ভেতর থেকে চার পুরিয়া হেরোইনসহ (এর আনুমানিক মূল্য ১০ হাজার টাকা) আটক করা হয়। ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মধ্যমে তাকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Advertisement

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, মাদক দ্রব্যের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সার্বিক সহায়তা ছিলেন গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মো. নাজমুল হাসান এবং তার টিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করার নির্দেশ প্রদান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!