[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে সাড়ে ৫০ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ২
হেরোইনসহ গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের সিংগাইরের ৫০ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার দিবাগত রাতে সিংগাইর উপজেলার আলীনগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার আলীনগর গ্রামের হামেদ আলীর মেয়ে হামিদা আক্তার ও সদর উপজেলার মিতরা গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. জসীম উদ্দীন।
সোমবার সকালে মানিকগঞ্জ ডিবি ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
.png)
তিনি জানান, রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সিংগাইরের আলীনগর গ্রামের নিজ বসতবাড়ি থেকে হামিদা আক্তার ও মো. জসিম উদ্দিনকে ৫০৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য সাড়ে ৫০ লাখ টাকা।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে সিংগাইর থানায় আরো একটি মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!